৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪০

ঐতিহাসিক “ছয় দফা দাবিতে” যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-

  1. শাসনতান্ত্রিক কাঠামো
  2. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
  3. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
  4. বিচার ব্যবস্থাসঠিক উত্তর

উত্তর: (ঘ) বিচার ব্যবস্থা

ব্যাখ্যা

বিচার ব্যবস্থা ছয় দফা দাবিতে অন্তর্ভুক্ত ছিল না।

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর মহাসম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধিকারের দাবি সম্বলিত ছয় দফা ঘোষণা পেশ করেন। ২৩ মার্চ ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে এই দাবি পেশ করা হয়। এটি লাহোর প্রস্তাবের ভিত্তিতে রচিত এবং বাঙালির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ নামে পরিচিত।

ছয় দফা:

  • প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন
  • দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
  • তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা
  • চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা
  • পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
  • ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ছয় দফা আন্দোলন (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ছয় দফা আন্দোলন: সব প্রশ্ন ও উত্তর →