৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৪

ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন—

  1. ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
  2. ২৩ মার্চ ১৯৬৬সঠিক উত্তর
  3. ২৬ মার্চ ১৯৬৬
  4. ৩১ মার্চ ১৯৬৬

উত্তর: (খ) ২৩ মার্চ ১৯৬৬

ব্যাখ্যা

১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরের সম্মেলনে ছয় দফা কর্মসূচি উপস্থাপন করা হয়। পরে ২৩ মার্চ ১৯৬৬ লাহোরের সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করেন।

ছয় দফার বিষয়:

  • প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন
  • দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
  • তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা
  • চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক-সম্বন্ধীয় ক্ষমতা
  • পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য-বিষয়ক ক্ষমতা
  • ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা

ছয় দফাকে বাঙালির 'মুক্তির সনদ' বা 'ম্যাগনাকার্টা' বলা হয়। এটি লাহোর প্রস্তাবের ভিত্তিতে রচিত।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ছয় দফা আন্দোলন (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ছয় দফা আন্দোলন: সব প্রশ্ন ও উত্তর →