৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫৩

১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?

  1. ৩টিসঠিক উত্তর
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি

উত্তর: (ক) ৩টি

ব্যাখ্যা

১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন; এর মধ্যে অর্থনীতি বিষয়ক দফা তিনটি।

  • তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা
  • চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা
  • পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা

৬ দফাকে বাঙালির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ বলা হয়। বাকি দফা: প্রথম প্রাদেশিক স্বায়ত্তশাসন, দ্বিতীয় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, ষষ্ঠ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ছয় দফা আন্দোলন (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ছয় দফা আন্দোলন: সব প্রশ্ন ও উত্তর →