৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৪

"নাম রেখেছি কোমল গান্ধার" কাব্যের রচয়িতা -

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. বিষ্ণু দেসঠিক উত্তর
  3. অমিয় চক্রবর্তী
  4. প্রেমেন্দ্র মিত্র

উত্তর: (খ) বিষ্ণু দে

ব্যাখ্যা

'নাম রেখেছি কোমল গান্ধার' বিষ্ণু দে রচিত কাব্যগ্রন্থ, ১৯৫৩ সালে প্রকাশিত।

বিষ্ণু দে:
- কবি, প্রাবন্ধিক ও চিত্রসমালোচক; ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার প্রধান পাঁচ কবির একজন।
- মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ; কবিতায় T. S. Eliot-এর প্রভাব রয়েছে।
- 'পরিচয়' পত্রিকার সম্পাদক (১৯৩১-১৯৪৭)।
- কাব্যগ্রন্থ: উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, সাত ভাই চম্পা, তুমি শুধু পঁচিশে বৈশাখ।
- প্রবন্ধ: রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: কল্লোল যুগ ও পঞ্চপাণ্ডব কবি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

কল্লোল যুগ ও পঞ্চপাণ্ডব কবি: সব প্রশ্ন ও উত্তর →