২৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫

জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?

  1. ধূসর পাণ্ডুলিপি
  2. কবিতার কথাসঠিক উত্তর
  3. ঝরা পালকের কবি
  4. দুর্দিনের যাত্রী

উত্তর: (খ) কবিতার কথা

ব্যাখ্যা

‘কবিতার কথা’ জীবনানন্দ দাশের রচিত প্রবন্ধগ্রন্থ। এতে তাঁর বিখ্যাত উক্তি: ‘সকলেই কবি নন, কেউ কেউ কবি।’

মনে রাখার বিষয়:

  • ‘দুর্দিনের যাত্রী’ কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ।
  • জীবনানন্দ দাশ: জন্ম ১৮৯৯ সালে বরিশালে; ‘রূপসী বাংলার কবি’, ‘ধূসরতার কবি’, ‘নির্জনতার কবি’।
  • রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে ‘চিত্ররূপময় কবিতা’ বলেছেন।
  • কাব্যগ্রন্থ: ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা ও কালবেলা।
  • উপন্যাস: মাল্যবান, সতীর্থ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: কল্লোল যুগ ও পঞ্চপাণ্ডব কবি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

কল্লোল যুগ ও পঞ্চপাণ্ডব কবি: সব প্রশ্ন ও উত্তর →