৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৫
'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' -গানটির রচয়িতা -
- কাজী নজরুল ইসলামসঠিক উত্তর
- গোলাম মোস্তফা
- জসীমউদ্দীন
- আব্বাস উদ্দীন আহমদ
উত্তর: (ক) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' গানটি কাজী নজরুল ইসলাম রচনা ও সুরারোপ করেন। ১৯৩১ সালে শিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর অনুরোধে এটি রচিত হয়।
কাজী নজরুল ইসলাম:
- বাংলাদেশের জাতীয় কবি; 'বিদ্রোহী কবি' ও 'বুলবুল' নামে খ্যাত।
- জন্ম ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে; ডাক নাম 'দুখু মিয়া'।
- কাব্যগ্রন্থ: অগ্নি-বীণা, সর্বহারা, সাম্যবাদী, সঞ্চিতা, বিষের বাঁশি, ভাঙার গান।
- উপন্যাস: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
- গল্পগ্রন্থ: ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা।
- প্রবন্ধগ্রন্থ: যুগবাণী, রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল।
একই টপিকের আরও প্রশ্ন
- প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?৪৫তম বিসিএস
- শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?৪৫তম বিসিএস
- মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?৪৫তম বিসিএস
- রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?৪৫তম বিসিএস
- 'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?৪৫তম বিসিএস
- 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?৪৫তম বিসিএস