৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬

‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’- কে রচনা করেন এই কাব্যাংশ?

  1. সুধীন্দ্রনাথ দত্ত
  2. প্রেমেন্দ্র মিত্র
  3. সমর সেন
  4. জীবনানন্দ দাশসঠিক উত্তর

উত্তর: (ঘ) জীবনানন্দ দাশ

ব্যাখ্যা

কাব্যাংশটির রচয়িতা জীবনানন্দ দাশ। কবিতাটি 'জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা' (১৯৫৪) গ্রন্থে সংকলিত।

জীবনানন্দ দাশ:

  • ত্রিশের দশকের অন্যতম আধুনিক কবি; ১৮৯৯ সালে বরিশালে জন্ম।
  • রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে 'চিত্ররূপময়' বলেছেন।
  • উপাধি: ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
  • উপন্যাস: মাল্যবান, সতীর্থ।
  • কাব্যগ্রন্থ: ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: কল্লোল যুগ ও পঞ্চপাণ্ডব কবি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

কল্লোল যুগ ও পঞ্চপাণ্ডব কবি: সব প্রশ্ন ও উত্তর →