৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৩

'তৈল' প্রবন্ধটি লিখেছেন -

  1. সুকুমার রায়
  2. রমেশচন্দ্র মজুমদার
  3. শিবনারায়ণ রায়
  4. হরপ্রসাদ শাস্ত্রীসঠিক উত্তর

উত্তর: (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

ব্যাখ্যা

'তৈল' প্রবন্ধটি হরপ্রসাদ শাস্ত্রীর রচনা। প্রবন্ধে তোষামোদকে 'তৈল' বলা হয়েছে।

হরপ্রসাদ শাস্ত্রী:
- বিখ্যাত ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা।
- বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কারক; 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে সম্পাদনা ও প্রকাশ করেন।
- উপন্যাস: কাঞ্চনমালা, বেণের মেয়ে।
- অন্যান্য গ্রন্থ: প্রাচীন বাংলার গৌরব, মেঘদূত ব্যাখ্যা, ভারত মহিলা, বাঙ্গালা ব্যাকরণ।
- ১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডি.লিট লাভ করেন।

  • BCS Mate-এ এই প্রশ্নে ১৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: উত্তর-আধুনিক ও সমকালীন লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১টি প্রশ্ন এসেছে।