৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৭
সোডিয়াম ক্লোরাইড (\(\mathrm{NaCl}\)) কেলাসের গঠন কীরূপ?
- পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতিরসঠিক উত্তর
- দেহ-কেন্দ্রিক ঘনকাকার
- সংঘবদ্ধ-ঘনকাকার
- সংঘবদ্ধ ষড়কৌণিক আকার
উত্তর: (ক) পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির
ব্যাখ্যা
\(\mathrm{NaCl}\) কেলাসে \(\mathrm{Na^+}\) ও \(\mathrm{Cl^-}\) আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণে সুবিন্যস্ত থাকে। আয়নের ব্যাসার্ধ যথাক্রমে \(95\,\mathrm{pm}\) ও \(181\,\mathrm{pm}\)। ব্যাসার্ধ অনুপাত \(95/181 = 0.525\), যা 0.414 – 0.72 এর মধ্যে; তাই \(\mathrm{Na^+}\) আয়নের সন্নিবেশ সংখ্যা 6 এবং গঠন অষ্টতলকীয়।
\(\mathrm{Na^+}\) আয়নের চারদিকে ছয়টি \(\mathrm{Cl^-}\) আয়ন থাকে (একই তলে চারটি, উপরে ও নিচে একটি করে)। একইভাবে প্রতিটি \(\mathrm{Cl^-}\) আয়নের চারদিকে ছয়টি \(\mathrm{Na^+}\) আয়ন থাকে। এই অসংখ্য অষ্টতলক কেলাস জালিতে বিন্যস্ত হয়ে পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকীয় কেলাস গঠন করে।
মনে রাখুন:
- \(\mathrm{NaCl}\) এ উভয় আয়নের সন্নিবেশ সংখ্যা 6
- \(\mathrm{Na^+}\) এর ব্যাসার্ধ \(95\,\mathrm{pm}\), \(\mathrm{Cl^-}\) এর ব্যাসার্ধ \(181\,\mathrm{pm}\)
একই টপিকের আরও প্রশ্ন
- নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?৪৫তম বিসিএস
- সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?৪৫তম বিসিএস
- আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?৪৫তম বিসিএস
- পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?৪৫তম বিসিএস
- ফলিক এসিডের অন্য নাম কোনটি?৪৪তম বিসিএস
- ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –৪৪তম বিসিএস