৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৮

নিচের কোনটি প্রাইমারি দূষক?

  1. \(\mathrm{SO_3}\)
  2. \(\mathrm{N_2O_5}\)
  3. \(\mathrm{NO}\)সঠিক উত্তর
  4. \(\mathrm{HNO_3}\)

উত্তর: (গ) \(\mathrm{NO}\)

ব্যাখ্যা

যে দূষক কোনো উৎস থেকে সরাসরি নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় পরিবেশে থেকে দূষণ ঘটায়, তাকে প্রাইমারি দূষক বলে। \(\mathrm{NO}\) একটি প্রাইমারি দূষক।

প্রাইমারি দূষক:

  • নাইট্রিক অক্সাইড (\(\mathrm{NO}\)), নাইট্রোজেন ডাই অক্সাইড (\(\mathrm{NO_2}\))
  • কার্বন মনোক্সাইড (\(\mathrm{CO}\)), কার্বন ডাই অক্সাইড (\(\mathrm{CO_2}\))
  • সালফার ডাই অক্সাইড (\(\mathrm{SO_2}\)), অ্যামোনিয়া (\(\mathrm{NH_3}\))
  • ছাই, ধুলিকণা, Volatile organic compounds (VOCs)

সেকেন্ডারি দূষক: প্রাইমারি দূষকগুলো বায়ুমণ্ডলে একে অপরের সাথে বিক্রিয়ার মাধ্যমে যে দূষক তৈরি করে।

  • সালফার ট্রাইঅক্সাইড (\(\mathrm{SO_3}\)), সালফিউরিক এসিড (\(\mathrm{H_2SO_4}\))
  • নাইট্রিক এসিড (\(\mathrm{HNO_3}\)), হাইড্রোজেন পারঅক্সাইড (\(\mathrm{H_2O_2}\))
  • অ্যামোনিয়াম (\(\mathrm{NH_4^+}\)), ওজোন (\(\mathrm{O_3}\))

উল্লেখ্য: কিছু দূষক যেমন নাইট্রোজেন ডাই অক্সাইড (\(\mathrm{NO_2}\)) প্রাইমারি ও সেকেন্ডারি উভয়ই হতে পারে। জীবাশ্ম জ্বালানি ও বজ্রপাত থেকে এটি সৃষ্টি হয়, আবার অন্যান্য রাসায়নিক থেকেও তৈরি হতে পারে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ১৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: মহাকাশ, ভূগোল ও পরিবেশ (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৯৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মহাকাশ, ভূগোল ও পরিবেশ: সব প্রশ্ন ও উত্তর →