৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯০
নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?
- \(\mathrm{SiO_2}\)সঠিক উত্তর
- \(\mathrm{Na_2CO_3}\)
- \(\mathrm{Fe_2O_3}\)
- \(\mathrm{NaNO_3}\)
উত্তর: (ক) \(\mathrm{SiO_2}\)
ব্যাখ্যা
সিরামিক বলতে মৃৎশিল্প, টেবিল ওয়্যার, চীনামাটির বাসনপত্র, স্যানিটারি সামগ্রী ইত্যাদিকে বোঝায়।
সিরামিকের প্রধান তিনটি কাঁচামাল:
- চায়না ক্লে (কেওলিন): হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট, \(\mathrm{Al_2O_3 \cdot 2SiO_2 \cdot 2H_2O}\)।
- সিলিকা (কোয়ার্টজ/ফ্লিন্ট): \(\mathrm{SiO_2}\); ক্লে-কণার বাইন্ডার হিসেবে কাজ করে এবং তাপ সহনশীলতা ও যান্ত্রিক শক্তি বাড়ায়।
- ফেলস্পার: ফ্লাক্স বা বিগালক হিসেবে ব্যবহৃত হয়। তিন ধরনের: পটাশ ফেলস্পার \(\mathrm{K_2O \cdot Al_2O_3 \cdot 6SiO_2}\), সোডা ফেলস্পার \(\mathrm{Na_2O \cdot Al_2O_3 \cdot 6SiO_2}\), লাইম ফেলস্পার \(\mathrm{CaO \cdot Al_2O_3 \cdot 6SiO_2}\)।
একই টপিকের আরও প্রশ্ন
- সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?৪৫তম বিসিএস
- আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?৪৫তম বিসিএস
- পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?৪৫তম বিসিএস
- ফলিক এসিডের অন্য নাম কোনটি?৪৪তম বিসিএস
- ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –৪৪তম বিসিএস
- সাবানের আয়নিক গ্রুপ হলো—৪৪তম বিসিএস