৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯১
সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?
- \(\mathrm{Na_2O}\)
- \(\mathrm{ZnO}\)সঠিক উত্তর
- \(\mathrm{Al_2O_3}\)
- \(\mathrm{CuO}\)
উত্তর: (খ) \(\mathrm{ZnO}\)
ব্যাখ্যা
সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহৃত ন্যানো পার্টিকেল হলো জিঙ্ক অক্সাইড (\(\mathrm{ZnO}\))। ন্যানো অবস্থায় ZnO স্বাভাবিক অবস্থার চেয়ে অনেক বেশি UV রশ্মি প্রতিহত করে।
ন্যানো কণার শ্রেণিবিভাগ (আকার 1–100 nm):
- ন্যানো-লেয়ার: একমাত্রিক (one dimension)।
- ন্যানো-টিউব / ন্যানো-ওয়্যার: দ্বিমাত্রিক (two dimensions)।
- ন্যানো পার্টিকেল: ত্রিমাত্রিক (three dimensions)।
আকার ছোট হলে ধর্ম বদলায়:
- সাধারণ অবস্থায় সোনা সোনালী হলুদ, ন্যানো আকারে লাল।
- স্বর্ণের গলনাঙ্ক সাধারণ অবস্থায় 1064°C; 2.5 nm আকারে প্রায় 300°C।
- গ্রাফিন ও কার্বন ন্যানো টিউব সাধারণ গ্রাফাইটের চেয়ে বেশি বিদ্যুৎ সুপরিবাহী।
একই টপিকের আরও প্রশ্ন
- আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?৪৫তম বিসিএস
- পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?৪৫তম বিসিএস
- ফলিক এসিডের অন্য নাম কোনটি?৪৪তম বিসিএস
- ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –৪৪তম বিসিএস
- সাবানের আয়নিক গ্রুপ হলো—৪৪তম বিসিএস
- জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-৪৩তম বিসিএস