৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৬

নিচের কোনটি চার্লসের সূত্র?

  1. V ∝ Tসঠিক উত্তর
  2. PV = K
  3. V ∝ n
  4. P ∝ T

উত্তর: (ক) V ∝ T

ব্যাখ্যা

চার্লসের সূত্র: স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে 0°C তাপমাত্রার আয়তনের \(\frac{1}{273}\) ভাগ বৃদ্ধি বা হ্রাস পায়।
- গাণিতিকভাবে: \(V_t = V_0\frac{273+t}{273}\)।
- অর্থাৎ, স্থির চাপে আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক: \(V \propto T\)।

অন্যান্য সূত্র:

  • বয়েলের সূত্র: স্থির তাপমাত্রায় আয়তন চাপের ব্যস্তানুপাতিক; \(PV = K\)।
  • গে-লুস্যাকের চাপের সূত্র: স্থির আয়তনে চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক; \(P \propto T\)।
  • BCS Mate-এ এই প্রশ্নে ২৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: রসায়ন (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১০৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

রসায়ন: সব প্রশ্ন ও উত্তর →