৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩১
'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়—
- ১৯১৭ সালে
- ১৯২৭ সালে
- ১৯৩৭ সালে
- ১৯৪২ সালেসঠিক উত্তর
উত্তর: (ঘ) ১৯৪২ সালে
ব্যাখ্যা
'ভারত ছাড়' আন্দোলন, ১৯৪২
- ব্রিটিশ-বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম স্বতঃস্ফূর্ত ব্যাপক আন্দোলন।
- গান্ধী হরিজন পত্রিকায় এই পরিকল্পনা গ্রহণ করেন।
- কংগ্রেসের কার্যকরী কমিটি ১৪ জুলাই ১৯৪২ গান্ধীর প্রস্তাব অনুমোদন করে।
- ৮ আগস্ট ১৯৪২ নিখিল ভারত কংগ্রেস কমিটির বোম্বাই অধিবেশনে প্রস্তাব পাস হয় এবং গান্ধীর নেতৃত্বে অহিংস পথে আন্দোলনের ডাক দেওয়া হয়।
আন্দোলনের তিন পর্ব:
- প্রথম পর্ব: মূলত শহরে সীমাবদ্ধ, ব্যাপক ও সহিংস; দ্রুত দমন।
- দ্বিতীয় পর্ব: আগস্টের মধ্যভাগ থেকে, জঙ্গী ছাত্রদের বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে পড়া।
- তৃতীয় পর্ব: সেপ্টেম্বরের শেষদিক থেকে, শিক্ষিত যুবক ও কৃষকদের সন্ত্রাসী কার্যকলাপ, অন্তর্ঘাতমূলক তৎপরতা ও গেরিলা যুদ্ধ।
একই টপিকের আরও প্রশ্ন
- বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?৪৪তম বিসিএস
- বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?৪১তম বিসিএস
- 'বঙ্গভঙ্গ' কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?৪০তম বিসিএস
- ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন -৪০তম বিসিএস
- পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন-৩৭তম বিসিএস
- বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর'-এর সময় কাল:৩৬তম বিসিএস