৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৩

বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

  1. পূর্ববঙ্গ ও বিহার
  2. পূর্ববঙ্গ ও আসামসঠিক উত্তর
  3. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
  4. পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ

উত্তর: (খ) পূর্ববঙ্গ ও আসাম

ব্যাখ্যা

বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টি হয়; এর রাজধানী ছিল ঢাকা।

  • ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে পূর্ববঙ্গ ও আসাম গঠিত হয়।
  • পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ; রাজধানী কলকাতা।
  • বঙ্গভঙ্গের ঘোষণা ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর; কার্যকর ১৬ অক্টোবর ১৯০৫ (লর্ড কার্জনের সময়)।
  • কংগ্রেস ও হিন্দুদের বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ১৯১১ সালের ডিসেম্বরে দিল্লিতে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন (লর্ড হার্ডিঞ্জের সময়)।

একই টপিকের আরও প্রশ্ন

ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসনামল: সব প্রশ্ন ও উত্তর →