৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৪

‘তমদ্দুন মজলিশ' কে প্রতিষ্ঠা করেন?

  1. হাজী শরিয়ত উল্লাহ
  2. শেরে বাংলা এ কে ফজলুল হক
  3. আবুল কাশেমসঠিক উত্তর
  4. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

উত্তর: (গ) আবুল কাশেম

ব্যাখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম-এর উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়; তিনি এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

  • প্রতিষ্ঠা: ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর, ঢাকা।
  • ইসলামী আদর্শাশ্রয়ী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন; উদ্দেশ্য বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা।
  • পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে এর ভূমিকা ছিল প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
  • মুখপত্র: সাপ্তাহিক সৈনিক (প্রথম প্রকাশ ১৪ নভেম্বর ১৯৪৮)।
  • ১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" পুস্তিকা প্রকাশ করে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ভাষা আন্দোলন (১৯৪৭–১৯৫৩) (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ভাষা আন্দোলন (১৯৪৭–১৯৫৩): সব প্রশ্ন ও উত্তর →