৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯
রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
- করণ কারক
- সম্প্রদান কারকসঠিক উত্তর
- অপাদান কারক
- অধিকরণ কারক
উত্তর: (খ) সম্প্রদান কারক
ব্যাখ্যা
বাক্যের ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে।
পুরনো ছয় কারক: কর্তৃ, কর্ম, করণ, অপাদান, সম্প্রদান ও অধিকরণ।
মাধ্যমিক বাংলা ব্যাকরণের ২০২১ সংস্করণ অনুসারে:
- সম্প্রদান কারক বাদ দেওয়া হয়েছে।
- কারক ছয় প্রকার: কর্তৃ, কর্ম, করণ, অপাদান, অধিকরণ ও সম্বন্ধ কারক।
- ড. হায়াৎ মামুদ নিমিত্ত কারক নামে একটি শ্রেণি যুক্ত করেছেন।
বাংলায় সম্প্রদান কারকের দরকার নেই, এ কথা রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেকেই বলেছেন। কারণ, সম্প্রদান কারকের তাত্ত্বিক বৈধতা স্বীকার্য নয়।
নবম-দশম শ্রেণির ২০২১ সালের ব্যাকরণ বইয়ে সম্প্রদান কারককে কর্ম কারকের মধ্যে দেখানো হয়েছে।
একই টপিকের আরও প্রশ্ন
- দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?৪০তম বিসিএস
- বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?৪০তম বিসিএস
- 'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা'-এই বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?২৫তম বিসিএস
- 'আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।' -এই বাক্যে 'আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?২৪তম বিসিএস
- কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?১৫তম বিসিএস
- নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?১২তম বিসিএস