১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০

কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

  1. সে বই পড়ছে
  2. সে গভীর চিন্তায় মগ্ন
  3. সে ঘুমিয়ে আছে
  4. সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় নাসঠিক উত্তর

উত্তর: (ঘ) সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না

ব্যাখ্যা

সমধাতুজ কর্ম (ধাত্বর্থক কর্ম): ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে গঠিত হলে কর্মপদকে সমধাতুজ কর্ম বলে। এটি অকর্মক ক্রিয়াকে সকর্মক করে।

উদাহরণ: আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি। (ঘুম কর্ম, ঘুমিয়েছি ক্রিয়া, উভয়ই ধাতু 'ঘুম')

'সে যে চাল চেলেছে...' বাক্যে কর্ম 'চাল' ও ক্রিয়া 'চেলেছে' একই ধাতু 'চাল' থেকে গঠিত।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: কারক ও বিভক্তি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

কারক ও বিভক্তি: সব প্রশ্ন ও উত্তর →