৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০
কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
- হিত্তিক ও তুখারিকসঠিক উত্তর
- তামিল ও দ্রাবিড়
- আর্য ও অনার্য
- মাগধী ও গৌড়ী
উত্তর: (ক) হিত্তিক ও তুখারিক
ব্যাখ্যা
কেন্তুম শাখার হিত্তিক ও তুখারিক ভাষা এশিয়ার অন্তর্গত।
- হিত্তিক (Hittic): এশিয়া মাইনরে প্রায় দেড় হাজার খ্রিস্টপূর্বে প্রচলিত ছিল।
- তুখারিক (Tokharic): মধ্য এশিয়ায় খ্রিস্টীয় অষ্টম শতক পর্যন্ত জীবিত ছিল।
ইন্দো-ইউরোপীয় ভাষার শ্রেণিবিভাগ:
- মূল ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী
- কেন্তুম (পশ্চিমের ভাষা): গ্রিক (Greek), ইতালিক (Italic), জার্মানিক বা টিউটনিক (Germanic/Teutonic), কেল্টিক (Celtic), তোখারিক (Tokharic), হিত্তিক (Hittic)
- শতম্ (পূর্বের ভাষা): আলবানিয়ান (Albanian), আর্মেনিয়ান (Armenian), বাল্টো-স্লাভিক (Balto-Slavic), ইন্দো-ইরানিয়ান (Indo-Iranian)
কেন্তুম ও শতম্ বিভাজন কণ্ঠবর্ণের উচ্চারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে হয়েছিল।