৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৪
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
- বিভক্তি
- কারকসঠিক উত্তর
- প্রত্যয়
- অনুসর্গ
উত্তর: (খ) কারক
ব্যাখ্যা
বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়।
মনে রাখুন, কারক ছয় প্রকার:
- কর্তা কারক
- কর্ম কারক
- করণ কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক
- সম্বন্ধ কারক
বিভক্তি: যে বর্ণ বা চিহ্ন দ্বারা বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয়।
প্রত্যয়: শব্দ ও ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে এমন অর্থহীন শব্দাংশ।
অনুসর্গ: অব্যয় শব্দ, যা বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে।
একই টপিকের আরও প্রশ্ন
- 'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা'-এই বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?২৫তম বিসিএস
- 'আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।' -এই বাক্যে 'আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?২৪তম বিসিএস
- কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?১৫তম বিসিএস
- নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?১২তম বিসিএস
- বিভক্তিযুক্ত শব্দ কোনটি?৪৬তম বিসিএস
- রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?৪৩তম বিসিএস