১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০

নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

  1. ঘোড়াকে চাবুক মারসঠিক উত্তর
  2. ডাক্তার ডাক
  3. গাড়ি স্টেশন ছেড়েছে
  4. মুষলধারে বৃষ্টি পড়ছে

উত্তর: (ক) ঘোড়াকে চাবুক মার

ব্যাখ্যা

করণ কারক: যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। 'করণ' শব্দের অর্থ উপায় বা সহায়। ক্রিয়াকে 'কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই করণ কারক।

করণ কারকে বিভিন্ন বিভক্তি:

  • প্রথমা বা শূন্য বিভক্তি: ছাত্ররা বল খেলে; ঘোড়াকে চাবুক মার।
  • তৃতীয়া বা দ্বারা বিভক্তি: লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
  • দিয়া বিভক্তি: মন দিয়া কর সবে বিদ্যা অর্জন।
  • সপ্তমী বা এ বিভক্তি: ফুলে ফুলে ঘর ভরেছে; জ্ঞানে বিমল আনন্দ হয়।
  • তে বিভক্তি: লোকটা জাতিতে বৈষ্ণব।
  • য় বিভক্তি: চেষ্টায় সব হয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: কারক ও বিভক্তি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

কারক ও বিভক্তি: সব প্রশ্ন ও উত্তর →