৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১

দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

  1. তৃতীয়া বিভক্তিসঠিক উত্তর
  2. প্রথমা বিভক্তি
  3. দ্বিতীয়া বিভক্তি
  4. শূন্য বিভক্তি

উত্তর: (ক) তৃতীয়া বিভক্তি

ব্যাখ্যা

যে বর্ণ, বর্ণসমষ্টি বা চিহ্ন দ্বারা বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয়, তাকে বিভক্তি বলে। দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক হলো তৃতীয়া বিভক্তি।

বিভক্তিচিহ্ন
প্রথমা বা শূন্য০, অ
দ্বিতীয়াকে, রে
তৃতীয়াদ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক
চতুর্থীকে, রে
পঞ্চমীহইতে (হতে), থেকে, চেয়ে
ষষ্ঠীর, এর
সপ্তমীএ, য়, তে
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: কারক ও বিভক্তি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

কারক ও বিভক্তি: সব প্রশ্ন ও উত্তর →