৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৫

কাজী নজরুল ইসলামের মােট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?

  1. বিষের বাঁশি
  2. যুগবাণীসঠিক উত্তর
  3. ভাঙার গান
  4. প্রলয় শিখা

উত্তর: (খ) যুগবাণী

ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ ‘যুগবাণী’ ১৯২২ সালের অক্টোবরে প্রকাশের পরপরই ২৩ নভেম্বর ১৯২২ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়; নিষেধাজ্ঞা ওঠে ১৯৪৭ সালে।

নিষিদ্ধ গ্রন্থসমূহ:

  • যুগবাণী (প্রবন্ধ) – ২৩ নভেম্বর ১৯২২
  • বিষের বাঁশী (কবিতা) – ২২ অক্টোবর ১৯২৪
  • ভাঙার গান (কবিতা) – ১১ অক্টোবর ১৯২৪
  • প্রলয় শিখা (কবিতা) – ১৭ সেপ্টেম্বর ১৯৩০
  • চন্দ্রবিন্দু (গানের সংকলন) – ১৪ অক্টোবর ১৯৩১
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিক: সব প্রশ্ন ও উত্তর →