৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৭
দীনবন্ধু মিত্রের 'নীল-দর্পণ' নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
- কলকাতা
- ঢাকাসঠিক উত্তর
- লন্ডন
- মুর্শিদাবাদ
উত্তর: (খ) ঢাকা
ব্যাখ্যা
ঢাকা থেকে ১৮৬০ সালে 'কস্যচিৎ পথিকস্য' ছদ্মনামে 'নীল-দর্পণ' প্রথম প্রকাশিত হয়।
নীল-দর্পণ:
- দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ নাটক ও শ্রেষ্ঠ রচনা।
- বিষয়: নীলচাষ, নীলকর সাহেবদের প্রজাপীড়ন ও শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ। এটি কৃষকদের নীলবিদ্রোহে ইন্ধন জোগায়।
- মাইকেল মধুসূদন দত্ত 'A Native' ছদ্মনামে ইংরেজি অনুবাদ করেন ('Nil Darpan or The Indigo Planting Mirror', 1861); পাদ্রি জেমস লং প্রকাশ করায় আদালত কর্তৃক অর্থদণ্ডে দণ্ডিত হন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একে 'আঙ্কল টমস কেবিন'-এর সঙ্গে তুলনা করেন।
- এটিই বিদেশি ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটক।
- ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এটি দিয়েই সাধারণ রঙ্গালয়ে অভিনয় শুরু হয়।
দীনবন্ধু মিত্র: জন্ম ১৮৩০, নদীয়ার চৌবেড়িয়া গ্রামে; মৃত্যু ১৮৭৩ সালের ১ নভেম্বর। পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ। অন্যান্য নাটক: নবীন তপস্বিনী, লীলাবতী, কমলে কামিনী।
একই টপিকের আরও প্রশ্ন
- কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?৩৮তম বিসিএস
- 'চন্দরা' চরিত্রের স্রষ্টা কে?৩৮তম বিসিএস
- কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?৩৮তম বিসিএস
- কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'-কে স্মরণ করেছেন কেন?৩৭তম বিসিএস
- প্রদীপ নিবিয়া গেল!'-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?৩৭তম বিসিএস
- মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি?৩৭তম বিসিএস