৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৭

৬ দফা দাবি পেশ করা হয়:

  1. ১৯৭০ সালে
  2. ১৯৬৬ সালেসঠিক উত্তর
  3. ১৯৬৫ সালে
  4. ১৯৬৯ সালে

উত্তর: (খ) ১৯৬৬ সালে

ব্যাখ্যা

৬ দফা দাবি পেশ করা হয় ১৯৬৬ সালে।

  • ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে আওয়ামী লীগের পক্ষে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেন।
  • ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ৬ দফা প্রস্তাব ও আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়।
  • ১৮ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 'আমাদের বাঁচার দাবি: ৬ দফা কর্মসূচি' পুস্তিকা প্রচার করা হয়।

ছয় দফার বিষয়: ১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি; ২. কেন্দ্র ও প্রদেশের ক্ষমতা; ৩. মুদ্রা ও অর্থ; ৪. রাজস্ব ও শুল্ক; ৫. বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য; ৬. প্রতিরক্ষা।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ছয় দফা আন্দোলন (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ছয় দফা আন্দোলন: সব প্রশ্ন ও উত্তর →