২২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪
ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
- ঢাকায়
- লাহোরেসঠিক উত্তর
- করাচিতে
- নারায়ণগঞ্জে
উত্তর: (খ) লাহোরে
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন।
- ২৩ মার্চ ১৯৬৬ লাহোরের সংবাদ সম্মেলনে ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়।
- ছয় দফাকে বাঙালির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।
- মূল দাবি ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন; এটি ‘লাহোর প্রস্তাব’-এর ভিত্তিতে রচিত।
ছয় দফার দাবিসমূহ:
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা
একই টপিকের আরও প্রশ্ন
- তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐ…১৮তম বিসিএস
- আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?১৩তম বিসিএস
- ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দু'টি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?৪৬তম বিসিএস
- ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন—৪৫তম বিসিএস
- বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘােষণা করা হয়েছিল?৪৪তম বিসিএস
- ১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?৪৩তম বিসিএস