১৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫০
তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় হয়েছিল?
- ঢাকায়
- নারায়ণগঞ্জে
- লাহোরেসঠিক উত্তর
- করাচীতে
উত্তর: (গ) লাহোরে
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন।
ছয় দফার মূল বিষয়:
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক-সম্বন্ধীয় ক্ষমতা
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য-বিষয়ক ক্ষমতা
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা
ছয় দফা বাঙালি জাতির 'মুক্তির সনদ' বা 'ম্যাগনেকার্টা' হিসেবে পরিচিত। এটি ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব'-এর ভিত্তিতে রচিত। ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।
একই টপিকের আরও প্রশ্ন
- আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?১৩তম বিসিএস
- ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দু'টি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?৪৬তম বিসিএস
- ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন—৪৫তম বিসিএস
- বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘােষণা করা হয়েছিল?৪৪তম বিসিএস
- ১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?৪৩তম বিসিএস
- ঐতিহাসিক “ছয় দফা দাবিতে” যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-৪১তম বিসিএস