৩০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৮

৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?

  1. ঢাকা
  2. লাহোরসঠিক উত্তর
  3. দিল্লি
  4. চট্টগ্রাম

উত্তর: (খ) লাহোর

ব্যাখ্যা

৬ দফা দাবি ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ থেকে পেশ করেন। উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসন প্রতিষ্ঠা।

ছয় দফার বিষয়:

  • প্রথম দফা: শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি।
  • দ্বিতীয় দফা: কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা।
  • তৃতীয় দফা: মুদ্রা ও অর্থবিষয়ক।
  • চতুর্থ দফা: রাজস্ব ও শুল্কনীতি।
  • পঞ্চম দফা: বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য।
  • ষষ্ঠ দফা: প্রতিরক্ষা বিষয়ক।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ছয় দফা আন্দোলন (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ছয় দফা আন্দোলন: সব প্রশ্ন ও উত্তর →