৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৪
ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন:
- শাহ সুজা
- শায়েস্তা খানসঠিক উত্তর
- মীর জুমলা
- সুবেদার ইসলাম খান
উত্তর: (খ) শায়েস্তা খান
ব্যাখ্যা
ঢাকার লালবাগের দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন নবাব শায়েস্তা খান, যিনি ১৬৮০ সালে ঢাকায় এসে কাজ শুরু করেন।
মনে রাখুন:
- দুর্গের আসল নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। নির্মাণ শুরু করেন মুঘল যুবরাজ আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে।
- শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর ১৬৮৪ খ্রিস্টাব্দে নির্মাণ বন্ধ হয়।
- পরী বিবিকে দরবার হল ও মসজিদের মাঝখানে সমাহিত করা হয়।
- ১৮৪৪ সালে দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি পায়। ১৯১০ সালে এর প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আসে।
একই টপিকের আরও প্রশ্ন
- ঢাকার 'ধোলাই খাল' কে খনন করেন?৩৬তম বিসিএস
- বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?৩০তম বিসিএস
- সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কী?২৯তম বিসিএস
- গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?২৯তম বিসিএস
- বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন -২৬তম বিসিএস
- কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?১৫তম বিসিএস