১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬০

কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?

  1. নবাব সিরাজউদ্দৌলা
  2. নবাব মুর্শিদকুলি খাঁসঠিক উত্তর
  3. সুবাদার ইসলাম খান
  4. নবাব শায়েস্তা খান

উত্তর: (খ) নবাব মুর্শিদকুলি খাঁ

ব্যাখ্যা

মুর্শিদকুলি খান ১৭১৭ সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন।

তিনি বাংলার প্রথম স্বাধীন নবাব এবং বাংলায় নবাবী আমলের প্রতিষ্ঠাতা। সম্রাট আওরঙ্গজেব তাঁকে 'কর তলব খান' উপাধি দিয়ে ১৭০০ খ্রিস্টাব্দে বাংলার দিওয়ান নিযুক্ত করেন।

অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি রাজস্ব বৃদ্ধি করেন।

মনে রাখুন:

  • সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব।
  • ইসলাম খান ছিলেন বাংলার মুঘল সুবাদার; প্রকৃত নাম শেখ আলাউদ্দীন চিশতি।
  • শায়েস্তা খান ছিলেন ইরানি বংশোদ্ভূত মুঘল সুবাদার; প্রকৃত নাম আবু তালিব। সম্রাট জাহাঙ্গীর তাঁকে শায়েস্তা খান নাম দেন এবং তিনি আওরঙ্গজেবের মামা ছিলেন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুলতানি, মুঘল ও নবাবি আমল (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুলতানি, মুঘল ও নবাবি আমল: সব প্রশ্ন ও উত্তর →