৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৯

ঢাকার 'ধোলাই খাল' কে খনন করেন?

  1. পরিবিবি
  2. ইসলাম খানসঠিক উত্তর
  3. শায়েস্তা খান
  4. ঈশা খান

উত্তর: (খ) ইসলাম খান

ব্যাখ্যা

ঢাকার প্রথম সুবেদার ইসলাম খান নগর রক্ষা পরিখা ও জলপথ হিসেবে ব্যবহারের জন্য ধোলাই খাল খনন করান।

ধোলাই খাল:

  • পুরানো ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
  • তৎকালীন ঢাকার প্রধান জলপথ ও নগর রক্ষা পরিখা ছিল এই খাল।
  • এর চারপাশে লালবাগ দুর্গ, আহসান মঞ্জিল, বড় কাটরা ও ছোট কাটরাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে ওঠে।
  • ১৮৩২ সালে ঢাকার কালেক্টর মি. ওয়াল্টার খালের উপর একক স্প্যানের একটি ঝুলন্ত সেতু নির্মাণ করেন।
  • ১৮৬৭ সালে খালে চলাচলকারী যানবাহনের ওপর টোল আরোপ করা হয়।
  • ময়লা-আবর্জনায় ভরাট হওয়ার পর পুরানো ঢাকায় খালটিকে ভূগর্ভস্থ নর্দমায় রূপান্তর করা হয়েছে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুলতানি, মুঘল ও নবাবি আমল (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুলতানি, মুঘল ও নবাবি আমল: সব প্রশ্ন ও উত্তর →