২৯তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৬

গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?

  1. ফখরুদ্দিন মোবারক শাহ
  2. হোসেন শাহ্‌সঠিক উত্তর
  3. শায়েস্তা খাঁ
  4. ঈশা খাঁ

উত্তর: (খ) হোসেন শাহ্‌

ব্যাখ্যা

সোনা মসজিদ সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনামলে (১৪৯৪-১৫১৯ খ্রিষ্টাব্দ) নির্মিত হয়। ওয়ালি মোহাম্মদ আলি নামের এক ব্যক্তি এটি নির্মাণ করেন।

  • প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের উপকণ্ঠে পিরোজপুর গ্রামে অবস্থিত।
  • বাংলায় মুসলিম স্থাপত্যের চরম উৎকর্ষের নিদর্শন।
  • উনিশ শতকের প্রথম দিকে মেজর ফ্রাঙ্কলিন মসজিদের কাছে একটি শিলালিপি আবিষ্কার করেন, যা এই মসজিদের শিলালিপি বলে মনে করা হতো।

সুলতানী আমলের স্থাপত্য: দাখিল দরওয়াজা, কোতওয়ালী দরওয়াজা, আদিনা মসজিদ, কদম রসুল, ষাটগম্বুজ মসজিদ।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুলতানি, মুঘল ও নবাবি আমল (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুলতানি, মুঘল ও নবাবি আমল: সব প্রশ্ন ও উত্তর →