২৯তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৯

সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কী?

  1. সোনারগাঁ
  2. জাহাঙ্গীরনগর
  3. ঢাকা
  4. গৌড়সঠিক উত্তর

উত্তর: (ঘ) গৌড়

ব্যাখ্যা

সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও ও গৌড়। সবচেয়ে বেশি সময় ধরে এবং সর্বশেষ রাজধানী ছিল গৌড়।

  • সোনারগাঁও: ১৩৩৮-১৩৫২ খ্রি.; প্রথম রাজধানী। ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁওকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী করেন।
  • গৌড়: ১৪৫০-১৫৬৫ খ্রি.; জালালউদ্দিন মাহমুদ শাহ রাজধানী গৌড়ে স্থানান্তর করেন।
  • আলাউদ্দিন হোসেন শাহ গৌড় থেকে একডালায় রাজধানী স্থানান্তর করেন।
  • সোনারগাঁওয়ের অপর নাম পানাম; ঈশা খাঁ ও তাঁর বংশধরদের আমলে এটি পূর্ববঙ্গের রাজধানী ছিল।
  • BCS Mate-এ এই প্রশ্নে ১৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুলতানি, মুঘল ও নবাবি আমল (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুলতানি, মুঘল ও নবাবি আমল: সব প্রশ্ন ও উত্তর →