৩১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭

আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?

  1. আত্মজীবনী
  2. প্রণয়কাব্য
  3. নীতিকাব্যসঠিক উত্তর
  4. জঙ্গনামা

উত্তর: (গ) নীতিকাব্য

ব্যাখ্যা

'তোহফা' ধর্মীয় তত্ত্ব ও নৈতিক উপদেশমূলক কাব্য, তাই এটি নীতিকাব্য।

  • শেখ ইউসুফ গদা দেহলভীর ফারসি গ্রন্থ 'তোহফাতুন নেসায়েহ্'-এর অনুবাদ।
  • ১৬৬৪ সালে সমাপ্ত; শ্রীমন্ত সোলেমানের নির্দেশে রচিত।
  • পঁয়তাল্লিশ অধ্যায়ে বিভক্ত; তৌহিদ, ইমান, এবাদত, বিবাহ ইত্যাদি বিষয় পয়ার ছন্দে বর্ণিত।

আলাওল:

  • আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি; মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি।
  • 'পদ্মাবতী' তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য; মালিক মুহম্মদ জায়সির হিন্দি 'পদুমাবৎ' অবলম্বনে এবং মাগন ঠাকুরের উৎসাহে রচিত।
  • অন্যান্য গ্রন্থ: সিকান্দার নামা, সপ্তপয়কর, সয়ফুলমুলুক বদিউজ্জামাল, রাগতালনামা।

একই টপিকের আরও প্রশ্ন

মধ্যযুগের গুরুত্বপূর্ণ কবি ও লেখক: সব প্রশ্ন ও উত্তর →