২৯তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯
সনেট কবিতার প্রবর্তক কে?
- দ্বিজেন্দ্র লাল রায়
- রজনীকান্ত সেন
- মাইকেল মধুসূদন দত্তসঠিক উত্তর
- অতুলপ্রসাদ সেন
উত্তর: (গ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তাঁর 'চতুর্দশপদী কবিতাবলী' বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন।
- সনেটের প্রথম উদ্ভব ত্রয়োদশ শতাব্দীতে ইতালিতে; ইংল্যান্ডে প্রবর্তন করেন স্যার থমাস ওয়াইয়াট ও হেনরি হাওয়ার্ড
- জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোরের সাগরদাঁড়ি গ্রাম
- অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক; প্রথম প্রয়োগ নাটক 'পদ্মাবতী'-তে
- প্রথম অমিত্রাক্ষর কাব্য: তিলোত্তমাসম্ভব কাব্য
- প্রথম কাব্যগ্রন্থ 'The Captive Lady' ইংরেজিতে রচিত
- কাব্য: তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী
- নাটক: শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন
- প্রহসন: একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
- ছদ্মনাম: Timothy Penpoem, দত্তকুলোদ্ভব কবি, এ নেটিভ
একই টপিকের আরও প্রশ্ন
- বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-২৯তম বিসিএস
- 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?২৮তম বিসিএস
- নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?২৮তম বিসিএস
- বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?২৮তম বিসিএস
- রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?২৮তম বিসিএস
- মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?২৮তম বিসিএস