২২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫

বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?

  1. কর্নওয়ালিসসঠিক উত্তর
  2. ক্লাইভ
  3. জন মেয়ার
  4. ওয়ারেন হেস্টিংস

উত্তর: (ক) কর্নওয়ালিস

ব্যাখ্যা

বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা (চিরস্থায়ী বন্দোবস্ত) প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, ১৭৯৩ সালে।

  • এর আগে ওয়ারেন হেস্টিংস ‘পাঁচসালা’ ও ‘একসালা’ বন্দোবস্ত চালু করেন, কিন্তু রাজস্ব আদায়ে এ দুটি ফলপ্রসূ হয়নি।
  • এটি ছিল ইংরেজদের সাম্রাজ্যবাদী ভূমি ব্যবস্থা; এর মাধ্যমে তারা আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার ভিত্তি গড়তে চেয়েছিল।
  • ফল: কৃষক ও বনেদি জমিদারদের সর্বস্বান্ত হওয়া; নগদ টাকার মালিক ও মহাজনদের রাতারাতি জমিদারে পরিণত হওয়া।
  • ১৯৫০ সালে এ ব্যবস্থা উচ্ছেদ করা হয়।

একই টপিকের আরও প্রশ্ন

ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসনামল: সব প্রশ্ন ও উত্তর →