১৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০
কাজী ইমদাদুল হক-এর 'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
- চাষী জীবনের করুণ চিত্র
- কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
- তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্রসঠিক উত্তর
- মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
উত্তর: (গ) তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
ব্যাখ্যা
'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র।
- উপন্যাসে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা ও সম্প্রদায়বিদ্বেষের বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ চিত্রিত হয়েছে।
- প্রথমে মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত; ১৯৩৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত।
- লেখকের মৃত্যুর পর কাজী আনোয়ারুল কাদির খসড়া অবলম্বনে উপন্যাসটি সমাপ্ত করেন।
- শিল্পগুণে উৎকৃষ্ট না হলেও বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতার চিত্রণে ঐতিহাসিক গুরুত্ব আছে।
কাজী ইমদাদুল হক: ১৮৮২ সালে খুলনা জেলায় জন্ম। 'আবদুল্লাহ' তাঁর সবচেয়ে পরিচিত গ্রন্থ। অন্যান্য গ্রন্থ: আঁখিজল, নবীকাহিনী, কামারের কান্ড।
একই টপিকের আরও প্রশ্ন
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচতি 'কবর' নাটকের রচয়িতা কে?১৮তম বিসিএস
- 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?১৮তম বিসিএস
- ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-১৭তম বিসিএস
- ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন-১৭তম বিসিএস
- 'কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা-১৭তম বিসিএস
- 'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা-১৭তম বিসিএস