১৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯
কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- শেষের কবিতা
- দোলন-চাঁপাসঠিক উত্তর
- সোনার তরী
- মানসী
উত্তর: (খ) দোলন-চাঁপা
ব্যাখ্যা
'দোলন-চাঁপা' রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়; এটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ।
- প্রকাশকাল: ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন (অক্টোবর ১৯২৩); কবি তখন রাজবন্দী ছিলেন।
- মোট ২১টি কবিতা; প্রথম কবিতা 'আজ সৃষ্টি সুখের উল্লাসে'।
- মূলত প্রেমবিষয়ক কবিতার বই।
- উল্লেখযোগ্য কবিতা: বেলা শেষে, পুবের চাতক, পূজারিণী, কবি-রানী, অবেলার ডাক।
রবীন্দ্রনাথের রচনা: মানসী ও সোনার তরী (কাব্যগ্রন্থ), শেষের কবিতা (উপন্যাস)।
একই টপিকের আরও প্রশ্ন
- 'সিরাজুম মুনীরা' কাব্যের রচয়িতার নাম-১৭তম বিসিএস
- 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' - চরণ দুটি কার লেখা?১৫তম বিসিএস
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?১৫তম বিসিএস
- "বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী"- এই কবিতাংশটুকুর কবি কে?১৪তম বিসিএস
- বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?১৪তম বিসিএস
- কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি?১৪তম বিসিএস