১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২০

'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা-

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মোহাম্মদ মনিরুজ্জামান
  3. সত্যেন্দ্রনাথ দত্তসঠিক উত্তর
  4. নির্মলেন্দু গুণ

উত্তর: (গ) সত্যেন্দ্রনাথ দত্ত

ব্যাখ্যা

কবিতাংশটির রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতার নাম 'খাঁটি সোনা'।

সত্যেন্দ্রনাথ দত্ত:

  • কবি ও ছান্দসিক; 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' নামে খ্যাত।
  • জন্ম: ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি, কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে।
  • কাব্যগ্রন্থ: সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, তুলির লিখন, হোমশিখা, অভ্র-আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি।
  • অনুবাদকাব্য: তীর্থ রেণু, মণি মঞ্জুষা।
  • ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →