১৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২১
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচতি 'কবর' নাটকের রচয়িতা কে?
- কবির চৌধুরী
- মুনীর চৌধুরীসঠিক উত্তর
- সৈদয় শামসুল হক
- মুনতাসীর মামুন
উত্তর: (খ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
'কবর' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী।
- ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
- লেখক জেলে থাকা অবস্থায় রচনা করেন; ১৯৫৩ সালে জেলের রাজবন্দিরা প্রথম মঞ্চস্থ করেন; ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত।
- মার্কিন নাট্যকার Irwin Shaw-এর 'Bury The Dead' (১৯৩৬) নাটকের অনুসরণে লেখা।
- কাহিনি: মিছিলে গুলিতে নিহতদের লাশ গভীর রাতে গোপনে কবরস্থানে নেওয়া হয়; ধর্মীয় প্রথা মানতে না পেরে লাশ একত্রে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত নিলে গোর-খোদক ও মুর্দা ফকির বাধা দেয়; লাশগুলো উঠে দাঁড়িয়ে বলে, তারা কবরে যাবে না।
মুনীর চৌধুরী: ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জে জন্ম। মৌলিক নাটক: রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য। অনুবাদ নাটক: কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ।
একই টপিকের আরও প্রশ্ন
- 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?১৮তম বিসিএস
- ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-১৭তম বিসিএস
- ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন-১৭তম বিসিএস
- 'কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা-১৭তম বিসিএস
- 'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা-১৭তম বিসিএস
- 'সোনালী কাবিন' এর রচয়িতা কে?১৫তম বিসিএস