১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১

‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-

  1. এস ওয়াজেদ আলী
  2. এয়াকুব আলী চৌধুরী
  3. মোঃ লুৎফর রহমানসঠিক উত্তর
  4. মোঃ ওয়াজেদ আলী

উত্তর: (গ) মোঃ লুৎফর রহমান

ব্যাখ্যা

‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’ মোহাম্মদ লুৎফর রহমানের রচিত গ্রন্থ।

মোহাম্মদ লুৎফর রহমান:

  • জন্ম ১৮৮৯, মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামে; ‘ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান’ নামে পরিচিত।
  • কলকাতায় পতিতা নারীদের পুনর্বাসনের লক্ষ্যে ‘নারীতীর্থ’ (১৯২২) গড়ে তোলেন; সভাপতি ছিলেন বেগম রোকেয়া, সম্পাদক লুৎফর রহমান।
  • ‘নারীতীর্থ’-এর মুখপত্র ‘নারীশক্তি’ তাঁর সম্পাদনায় বাংলা ১৩২৯ সনে প্রকাশিত হয়; মোট ছয়টি সংখ্যা বের হয়।

অন্যান্য রচনা:

  • জীবনমূলক: মহৎ জীবন, সত্য জীবন, উচ্চ জীবন, ধর্ম জীবন, মহাজীবন, যুবকজীবন।
  • উপন্যাস: সরলা, পথহারা, রায়হান।
  • শিশুকিশোর: ছেলেদের মহত্ত্বকথা, ছেলেদের কারবালা, রানী হেলেন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →