১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭
'কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা-
- লালন শাহসঠিক উত্তর
- সিরাজ সাঁই
- মদন বাউল
- পাগলা কানাই
উত্তর: (ক) লালন শাহ
ব্যাখ্যা
‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ গানটির রচয়িতা বাউল সম্রাট লালন শাহ।
লালন শাহ (১৭৭২-১৮৯০):
- বাউল সাধনার প্রধান গুরু ও বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক।
- জন্ম: ১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক (১৭৭২), ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে; মতান্তরে কুষ্টিয়ার কুমারখালীর ভাঁড়রা গ্রামে।
- তিনি কোনো জাতিভেদ মানতেন না।
অন্যান্য গান: ‘বাড়ির কাছে আরশী নগর’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, ‘মিলন হবে কত দিনে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘তিন পাগলের মেলা’, ‘সময় গেলে সাধন হবে না’।
একই টপিকের আরও প্রশ্ন
- 'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা-১৭তম বিসিএস
- 'সোনালী কাবিন' এর রচয়িতা কে?১৫তম বিসিএস
- 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন-১৫তম বিসিএস
- 'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?১৫তম বিসিএস
- 'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন _____ ।১৫তম বিসিএস
- 'প্রভাত চিন্তা', 'নিভূত চিন্তা', 'নিশীত চিন্তা' প্রভৃতি গ্রন্থের রচয়িতা-১৫তম বিসিএস