১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯

'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন-

  1. ইচ্ছাময়
  2. ঐচ্ছিকসঠিক উত্তর
  3. ইচ্ছুক
  4. অনিচ্ছা

উত্তর: (খ) ঐচ্ছিক

ব্যাখ্যা

ইচ্ছা (বিশেষ্য): অভিলাষ, স্পৃহা, বাসনা; রুচি; অভিপ্রায়।

  • ইচ্ছুক (বিশেষণ): অভিলাষী, বাসনাযুক্ত, রাজি, সম্মত। সাধারণত ব্যক্তিকে নির্দেশ করে।
  • ঐচ্ছিক (বিশেষণ): ইচ্ছানুরূপ, ইচ্ছানুযায়ী, ইচ্ছাধীন। বিমূর্ত ধারণা প্রকাশ করে।

'ইচ্ছা' কোনো ব্যক্তিকে নয়, বিমূর্ত ধারণাকে বোঝায়। তাই এর সর্বাধিক গ্রহণযোগ্য বিশেষণ ঐচ্ছিক।

একই টপিকের আরও প্রশ্ন

বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয় পদ: সব প্রশ্ন ও উত্তর →