১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭
বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?
- বিহারীলাল চক্রবর্তীসঠিক উত্তর
- প্যারীচাঁদ মিত্র
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (ক) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধি দেন। কারণ, তিনিই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করেন।
বিহারীলাল চক্রবর্তী:
- আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম ও প্রধান কবি, বাংলা গীতিকবিতার জনক
- রবীন্দ্রনাথের কাব্যগুরু
- প্রথম সার্থক গীতিকবিতা: বঙ্গসুন্দরী
- শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদামঙ্গল
- অন্যান্য কাব্যগ্রন্থ: স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ
একই টপিকের আরও প্রশ্ন
- 'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -১১তম বিসিএস
- 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা-১১তম বিসিএস
- 'চাচা কাহিনীর' লেখক-১১তম বিসিএস
- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি'র রচয়িতা কে?১০ম বিসিএস
- বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?১০ম বিসিএস
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' গ্রন্থটিতে কোন্ বিষয়টি প্রাধান্য পেয়েছে?৫০তম বিসিএস