রসায়নসাধারণ বিজ্ঞান · ভৌত বিজ্ঞান

১০ম থেকে ৫০তম বিসিএস প্রিলিমিনারিতে এই টপিক থেকে ১০৩টি প্রশ্ন এসেছে। নিচে সেগুলো, সঠিক উত্তরসহ; প্রতিটি প্রশ্নের পাতায় ব্যাখ্যা।

কোন বিসিএস-এ এসেছে

এই টপিকে যা পড়বেন

  • দৈনন্দিন জীবনে রসায়ন
  • পদার্থের অবস্থা, রাসায়নিক বিক্রিয়া ও পর্যায় সারণি
  • এসিড, ক্ষার ও লবণ
  • খনিজ সম্পদ: ধাতু, অধাতু ও জীবাশ্ম জ্বালানি
  • তড়িৎ রসায়ন ও জৈব রসায়ন
  • রাসায়নিক নাম ও সংকেত

বিসিএস-এ আসা প্রশ্ন ও উত্তর (পৃষ্ঠা ৩/৩)

  1. প্রশ্ন ৮১ · ২১তম বিসিএস

    স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো -
    1. ০° সেন্টিগ্রেড
    2. ১০০° সেন্টিগ্রেড
    3. ৪° সেন্টিগ্রেডসঠিক উত্তর
    4. ২৬৩° সেন্টিগ্রেড
    ব্যাখ্যা ও আরও তথ্য
  2. প্রশ্ন ৮২ · ২১তম বিসিএস

    যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয় -
    1. আইসোবার
    2. আইসোটোপসঠিক উত্তর
    3. আইসোটোন
    4. আইসোমার
    ব্যাখ্যা ও আরও তথ্য
  3. প্রশ্ন ৮৩ · ১৮তম বিসিএস

    সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
    1. হীরাসঠিক উত্তর
    2. গ্রানাইট পাথর
    3. পিতল
    4. ইস্পাত
    ব্যাখ্যা ও আরও তথ্য
  4. প্রশ্ন ৮৪ · ১৭তম বিসিএস

    'অ্যাকোয়া রেজিয়া' বলতে বুঝায়-
    1. কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
    2. কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
    3. কনসেনট্রেটেড সালফিউরিক এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ
    4. কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণসঠিক উত্তর
    ব্যাখ্যা ও আরও তথ্য
  5. প্রশ্ন ৮৫ · ১৭তম বিসিএস

    টুথপেস্টের প্রধান উপাদান-
    1. জেলী ও মশলা
    2. ভোজ্য তেল ও সোডা
    3. সাবান ও পাউডারসঠিক উত্তর
    4. ফ্লোরাইড ও ক্লোরোফিল
    ব্যাখ্যা ও আরও তথ্য
  6. প্রশ্ন ৮৬ · ১৫তম বিসিএস

    ‘নিত্য ব্যবহার্য বহু 'এরোসোলের' কৌটায় এখন লেখা থাকে 'সিএফসি' বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?
    1. ফুসফুসে রোগ সৃষ্টি করে
    2. গ্রিন হাউজ ইফেক্টে অবদান রাখে
    3. ওজোনস্তরে ফুটো সৃষ্টি করেসঠিক উত্তর
    4. দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায়
    ব্যাখ্যা ও আরও তথ্য
  7. প্রশ্ন ৮৭ · ১৪তম বিসিএস

    সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কী গ্যাস ব্যবহার করা হয়?
    1. নাইট্রোজেনসঠিক উত্তর
    2. হিলিয়াম
    3. নিয়ন
    4. অক্সিজেন
    ব্যাখ্যা ও আরও তথ্য
  8. প্রশ্ন ৮৮ · ১৩তম বিসিএস

    কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
    1. ব্রোমিনসঠিক উত্তর
    2. পারদ
    3. আয়োডিন
    4. জেনন
    ব্যাখ্যা ও আরও তথ্য
  9. প্রশ্ন ৮৯ · ১২তম বিসিএস

    বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে-
    1. রানীগঞ্জে
    2. বিজয়পুরেসঠিক উত্তর
    3. টেকেরহাটে
    4. বাগালীবাজারে
    ব্যাখ্যা ও আরও তথ্য
  10. প্রশ্ন ৯০ · ১২তম বিসিএস

    রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ -
    1. এটি হালকা ও দামে সস্তা
    2. এটি সব দেশেই পাওয়া যায়
    3. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়সঠিক উত্তর
    4. এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
    ব্যাখ্যা ও আরও তথ্য
  11. প্রশ্ন ৯১ · ১২তম বিসিএস

    সাধারণ স্ট্রোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-
    1. নাইট্রিক এসিড
    2. সালফিউরিক এসিডসঠিক উত্তর
    3. এমোনিয়াম ক্লোরাইড
    4. হাইড্রোক্লোরিক এসিড
    ব্যাখ্যা ও আরও তথ্য
  12. প্রশ্ন ৯২ · ১২তম বিসিএস

    ফিউশন প্রক্রিয়ায় -
    1. একটি পরমাণু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
    2. একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করেসঠিক উত্তর
    3. ভারী পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত হয়
    4. একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃষ্টি হয়
    ব্যাখ্যা ও আরও তথ্য
  13. প্রশ্ন ৯৩ · ১১তম বিসিএস

    ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে-
    1. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
    2. সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছেসঠিক উত্তর
    3. লোহাকে টেম্পারিং করা হয়েছে
    4. সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
    ব্যাখ্যা ও আরও তথ্য
  14. প্রশ্ন ৯৪ · ১১তম বিসিএস

    মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-
    1. পরমাণুসঠিক উত্তর
    2. ইলেকট্রন
    3. অণু
    4. প্রোটন
    ব্যাখ্যা ও আরও তথ্য
  15. প্রশ্ন ৯৫ · ১১তম বিসিএস

    কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
    1. জিপসাম
    2. বালিসঠিক উত্তর
    3. সাজি মাটি
    4. চুনাপাথর
    ব্যাখ্যা ও আরও তথ্য
  16. প্রশ্ন ৯৬ · ১০ম বিসিএস

    সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে-
    1. তামার দণ্ড ও দস্তার দণ্ড
    2. তামার পাত ও দস্তার পাত
    3. কার্বন দণ্ড ও দস্তার কৌটাসঠিক উত্তর
    4. তামার দণ্ড ও দস্তার কৌটা
    ব্যাখ্যা ও আরও তথ্য
  17. প্রশ্ন ৯৭ · ১০ম বিসিএস

    সংকর ধাতু পিতলের উপাদান হলো-
    1. তামা ও টিন
    2. তামা ও দস্তাসঠিক উত্তর
    3. তামা ও নিকেল
    4. তামা ও সীসা
    ব্যাখ্যা ও আরও তথ্য
  18. প্রশ্ন ৯৮ · ১০ম বিসিএস

    নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
    1. পেট্রোলিয়াম
    2. কয়লা
    3. প্রাকৃতিক গ্যাস
    4. বায়োগ্যাসসঠিক উত্তর
    ব্যাখ্যা ও আরও তথ্য

সংশ্লিষ্ট টপিক

সাধারণ বিজ্ঞান: সব টপিক →