১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৬
ফিউশন প্রক্রিয়ায় -
- একটি পরমাণু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
- একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করেসঠিক উত্তর
- ভারী পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত হয়
- একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃষ্টি হয়
উত্তর: (খ) একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
ব্যাখ্যা
ফিউশন প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর শক্তি নির্গত হয়।
নিউক্লিয়ার শক্তির দুটি প্রক্রিয়া:
- ফিশন (বিভাজন): ভারী পরমাণুর নিউক্লিয়াস শক্তিশালী কণিকার আঘাতে প্রায় সমান দুটি খণ্ডে ভাগ হয়।
- ফিউশন (সংযোজন): একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াসে পরিণত হয়।
বেথের মতে, সূর্যে হাইড্রোজেন পরমাণু ফিউশনের মাধ্যমে হিলিয়ামে পরিণত হয় এবং এতে শক্তি নির্গত হয়।
একই টপিকের আরও প্রশ্ন
- ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে-১১তম বিসিএস
- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-১১তম বিসিএস
- কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-১১তম বিসিএস
- সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে-১০ম বিসিএস
- সংকর ধাতু পিতলের উপাদান হলো-১০ম বিসিএস
- নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?১০ম বিসিএস