১৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৪

'অ্যাকোয়া রেজিয়া' বলতে বুঝায়-

  1. কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
  2. কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
  3. কনসেনট্রেটেড সালফিউরিক এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ
  4. কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণসঠিক উত্তর

উত্তর: (ঘ) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ

ব্যাখ্যা

• অ্যাকোয়া রেজিয়া (রাজঅম্ল) হলো গাঢ় নাইট্রিক এসিড ও গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ।

মিশ্রণের অনুপাত: \(\mathrm{HNO_3}\) : \(\mathrm{HCl}\) = ১ মোল : ৩ মোল।

  • স্বর্ণ ও প্লাটিনামের মতো অভিজাত ধাতু কোনো একক এসিডে দ্রবীভূত হয় না, কিন্তু অ্যাকোয়া রেজিয়ায় দ্রবীভূত হয়।
  • ব্যবহার: স্বর্ণকারদের কাজ, সার কারখানা, বিস্ফোরক প্রস্তুতি, খনি থেকে সোনা আহরণ ও রকেটের জ্বালানি।
  • BCS Mate-এ এই প্রশ্নে ২৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: রসায়ন (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ১০৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

রসায়ন: সব প্রশ্ন ও উত্তর →