৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৭

আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত?

  1. ৬টি
  2. ৪টি
  3. ৫টিসঠিক উত্তর
  4. ৭টি

উত্তর: (গ) ৫টি

ব্যাখ্যা

একটি নাটকের গঠন ৫টি পর্বে বিভক্ত:

  • কাহিনির আরম্ভ - Exposition (মুখ)
  • কাহিনির ক্রমব্যাপ্তি - Rising Action (প্রতিমুখ)
  • উৎকর্ষ বা চূড়ান্ত দ্বন্দ্ব - Climax (গর্ভ)
  • গ্রন্থিমোচন - Falling Action (বিমর্ষ)
  • যবনিকাপাত - Conclusion/Denouement (উপসংহতি)

এই পাঁচ পর্যায় নিয়ে রচিত নাটক পঞ্চাঙ্ক নাটক। অ্যারিস্টটলের মতে পঞ্চাঙ্ক নাটকই আদর্শ নাটক। নাটকের প্রধান উপাদান: কাহিনি বা বিষয়, চরিত্র, সংলাপ ও পরিবেশ।

বাংলা নাটকের ইতিহাস: ১৭৯৫ সালের ২৭ নভেম্বর কলকাতার 'বেঙ্গলি থিয়েটারে' প্রথম বাংলা নাটক 'কাল্পনিক সংবদল' মঞ্চস্থ হয়। হেরাসিম লেবেডফ ইংরেজি 'দ্য ডিসগাইজ' নাটকটি বাংলায় রূপান্তর করেন; এ কাজে পণ্ডিত গোলকনাথ দাস তাঁকে সহায়তা করেন।

একই টপিকের আরও প্রশ্ন

গদ্যসাহিত্যের বিকাশ: গল্প, উপন্যাস ও নাটক: সব প্রশ্ন ও উত্তর →