৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২৬
মৈয়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে?
- ২৩টিসঠিক উত্তর
- ২০টি
- ২২টি
- ২৫টি
উত্তর: (ক) ২৩টি
ব্যাখ্যা
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
মৈমনসিংহ গীতিকা সম্পর্কে:
- ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
- চন্দ্রকুমার দে সংগ্রহ করেন; দীনেশচন্দ্র সেনের আগ্রহে ও সম্পাদনায় ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
- ইংরেজিতে অনূদিত হয়ে বিদেশি পণ্ডিতদের প্রশংসা পায়; ড. মুহম্মদ শহীদুল্লাহ এর সাহিত্যিক মূল্যের কথা বলেন।
বাংলা সাহিত্যের তিন ধরনের গীতিকা: নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা।
মৈমনসিংহ গীতিকার ১০টি পালা: মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজলরেখা, দেওয়ান মদিনা।