৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২

১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল-

  1. বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া
  2. বানানের ঐতিহ্যকে বজায় রাখা
  3. বানানের নিয়ম প্রণয়ন করা
  4. বানানে বিকল্প বর্জন করাসঠিক উত্তর

উত্তর: (ঘ) বানানে বিকল্প বর্জন করা

ব্যাখ্যা

কলিকাতা বিশ্ববিদ্যালয় ১৯৩৫ সালের নভেম্বরে বানান সমিতি গঠন করে। উদ্দেশ্য ছিল বাংলা বানানে বিকল্প বর্জন করা, অর্থাৎ যে বানানে ঐক্য নেই সেগুলো নির্দিষ্ট করা। সমিতি কেবল অ-তৎসম শব্দের বানানের রীতি নির্দিষ্ট করতে চেয়েছিল; নতুন নিয়ম প্রণয়ন মূল উদ্দেশ্য ছিল না।

মনে রাখুন:

  • সমিতির সভাপতি ছিলেন রাজশেখর বসু, সম্পাদক চারুচন্দ্র ভট্টাচার্য।
  • ১৯৭৯ সালে দ্বিতীয় সমিতি গঠিত হয়, সভাপতি ছিলেন অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।
  • ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তানে East Bengal Language Committee গঠিত হয়।
  • ১৯৬৩ সালে বাংলা একাডেমির উদ্যোগে বানান সংস্কার কমিটি গঠিত হয়, নেতৃত্বে ছিলেন সৈয়দ আলী আহসান।

একই টপিকের আরও প্রশ্ন

গদ্যসাহিত্যের বিকাশ: গল্প, উপন্যাস ও নাটক: সব প্রশ্ন ও উত্তর →